Meta Pixel কী এবং ব্যবসার জন্য কেন দরকার
Meta Pixel কী, কীভাবে কাজ করে এবং ফেসবুক বিজ্ঞাপনের ফলাফল মাপা, রিটার্গেটিং ও বিক্রি বাড়াতে এটি কেন জরুরি, সহজ ভাষায় জেনে নিন।
ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়ে মানুষকে ওয়েবসাইটে পাঠাচ্ছেন? তাহলে Meta Pixel আপনার জন্য খুব দরকারি একটি টুল।
কারণ এটি দিয়েই জানা যায়, এদের মধ্যে কতজন আসলে অর্ডার করল।
এই লেখায় সহজ ভাষায় জানবেন এটি কী, কীভাবে কাজ করে এবং কেন প্রতিটি অনলাইন ব্যবসার এটি দরকার।
Meta Pixel কী?
এটি একটি ছোট কোড, যা আপনার ওয়েবসাইটে বসানো হয়।
ভিজিটর সাইটে যা করেন, এই কোড সেই কাজগুলো Meta কে জানায়। এই কাজগুলোকে “ইভেন্ট” বলে। যেমন:
- কোনো পেজ বা পণ্য দেখা
- কার্টে পণ্য যোগ করা
- চেকআউট শুরু করা
- কেনাকাটা সম্পন্ন করা
কেন এটি দরকার?
- ফলাফল মাপা যায়: কোন বিজ্ঞাপন থেকে কত বিক্রি এসেছে তা Ads Manager এ দেখা যায়।
- ভালো অপটিমাইজেশন: সিস্টেম শেখে কারা আসলে কেনেন, তারপর তাদের মতো মানুষকে বিজ্ঞাপন বেশি দেখায়।
- রিটার্গেটিং: যারা সাইটে এসে কেনেননি, তাদের আবার বিজ্ঞাপন দেখিয়ে ফিরিয়ে আনা যায়।
- লুকঅ্যালাইক অডিয়েন্স: আপনার ক্রেতাদের মতো নতুন মানুষ খুঁজে পাওয়া সহজ হয়।
ফলে একই বাজেটে বেশি বিক্রি পাওয়ার সম্ভাবনা বাড়ে।
অন্যদিকে ট্র্যাকিং না থাকলে কোন বিজ্ঞাপন লাভ দিচ্ছে আর কোনটি শুধু টাকা খরচ করছে, তা বোঝার উপায় থাকে না।

শুধু Meta Pixel কি যথেষ্ট?
সবসময় না। ব্রাউজারের প্রাইভেসি সেটিংস ও অ্যাড ব্লকারের কারণে কিছু ইভেন্ট হারিয়ে যায়।
তাই অনেক ব্যবসা এর পাশাপাশি Conversions API ব্যবহার করে।
এটি ব্রাউজারের বদলে সরাসরি সার্ভার থেকে তথ্য পাঠায়। দুটো একসাথে থাকলে ডেটা বেশি নির্ভরযোগ্য হয়।
কখন সেটআপ করবেন?
উত্তর সহজ: বিজ্ঞাপন শুরু করার আগেই।
কোডটি যত আগে বসানো হবে, তত বেশি ডেটা জমবে। রিটার্গেটিং অডিয়েন্সও তত বড় হবে।
সেটআপের পর Meta এর Events Manager এ ঢুকে দেখে নিন ইভেন্টগুলো ঠিকমতো আসছে কি না।
বিস্তারিত জানতে Meta এর অফিশিয়াল গাইড দেখতে পারেন।
Meta Pixel নিয়ে শেষ কথা
ট্র্যাকিং ছাড়া বিজ্ঞাপন চালানো অনেকটা চোখ বন্ধ করে টাকা খরচ করার মতো।
পিক্সেল ও কনভার্সন ট্র্যাকিং সেটআপ করতে দেখুন আমাদের মেটা পিক্সেল ও কনভার্সন ট্র্যাকিং সেবা।
বিজ্ঞাপনের ছবি ও লেখা ভালো করতে পড়ুন অ্যাড ক্রিয়েটিভ বানানোর টিপস। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।
আপনার ব্যবসার জন্য পরামর্শ দরকার?
আপনার লক্ষ্য ও বাজেট অনুযায়ী উপযুক্ত প্রচারণার পরিকল্পনা নিয়ে কথা বলুন।


মন্তব্য (1)
প্রশ্ন বা মতামত থাকলে নিচে লিখুন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।
[…] সম্পর্কে জানতে পড়ুন মেটা পিক্সেল কেন দরকার। সাহায্য লাগলে যোগাযোগ […]